Last updated: নভেম্বর ২৭, ২০২৫ at ০৬:২১ পূর্বাহ্ণ

গ্লোবাল শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক সম্প্রতি বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য চালু করেছে ‘স্টেম ফিড’ ফিচার। টিকটকে সৃজনশীল এবং শিক্ষামূলক কনটেন্ট তৈরিতে স্টেম ফিড কিভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন টিকটকের দক্ষিণ-এশিয়ার কনটেন্ট অপারেশনস লিড, উমেইস নাভিদ।
তিনি বলেন, অনেকেই কেবল বিনোদনের জন্য টিকটক ব্যবহার করে থাকলেও স্টেম ফিড অচিরেই ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। কারণ সহজ ও স্থানীয় ভাষায় বিষয়গুলো তুলে ধরার সুযোগ থাকায় ক্রিয়েটররা উৎসাহী হচ্ছে। এতে শিক্ষামূলক কনটেন্টও আনন্দদায়ক হয়, আর নতুন দর্শকরাও মজার সাথে শেখার চেষ্টা করতে আগ্রহী হয়।
উমেইস নাভিদ আরও বলেন, স্টেম ফিড চালু করার মূল কারণ হলো বিনোদনের পাশাপাশি শেখার বিষয়গুলোও পৌঁছে দেওয়া, এবং শিক্ষার্থীরাও যেন নিজেদের জায়গা থেকে সহজে শিখতে পারে। তবে এর মানে এই নয় যে টিকটক বিনোদন থেকে সরে যাচ্ছে। টিকটক কমিউনিটির শেখার জন্য আমরা স্টেম ফিডের এমন একটি নতুন দিক খুলে দিচ্ছি যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল আর গণিত (STEM) বিষয়ক নির্ভরযোগ্য কনটেন্ট এক জায়গায় থাকবে। আর এই কনটেন্টগুলো যেন সবাই সহজে খুঁজে পায় এবং উপভোগ করতে পারে।
The Gaze BD জাতীয় ও আন্তর্জাতিক, অর্থনীতি, সমাজ, রাজনীতি এবং সমসাময়িক ইস্যু নিয়ে নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করে। স্বচ্ছতা ও সঠিকতার মাধ্যমে পাঠকদের জন্য বিশ্বাসযোগ্য তথ্যই আমাদের অঙ্গীকার।
The Gaze Bangladesh © 2025. All Rights Reserved. Developed by SMS iT World