Homeমতামতএআই কর্মীরা কেন পরিবারকে এআই থেকে দূরে থাকতে বলছেন?

এআই কর্মীরা কেন পরিবারকে এআই থেকে দূরে থাকতে বলছেন?

এআই কর্মীরা কেন পরিবারকে এআই থেকে দূরে থাকতে বলছেন

বিশ্বজুড়ে এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি চললেও এর আড়ালের বাস্তবতা দেখছেন একদল মানুষ—এআই রেটার বা ট্রেনাররা। যারা প্রতিদিন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের ভুল ধরেন, তাদের অনেকেই বলছেন—এআই যতটা চমকপ্রদ দেখায়, ভেতরে ততটাই ভঙ্গুর, পক্ষপাতদুষ্ট এবং ঝুঁকিপূর্ণ। ফলে নিজেদের পরিবার, বন্ধু-বান্ধবকে তারা এআই ব্যবহারে সতর্ক থাকতে বলছেন।

এমনই একজন এআই কর্মী ক্রিস্টা পাওলোস্কি। অ্যামাজন মেকানিক্যাল টার্ক প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে তিনি প্রতিনিয়ত এআই-জেনারেট করা টেক্সট, ছবি ও ভিডিও মূল্যায়ন করেন। দুই বছর আগে বর্ণবাদমূলক টুইট শনাক্ত করার একটি কাজে তাকে একটি টুইটের ভাষা বিশ্লেষণ করতে হয়েছিল। “Listen to that mooncricket sing”—শব্দটি প্রথমে নিরীহ মনে হলেও পরে তিনি জানতে পারেন এটি যুক্তরাষ্ট্রে কুৎসিত বর্ণবাদী গালি।

পাওলোস্কি বুঝতে পারেন—অনেকবারই হয়তো তিনি ভুলভাবে বিপজ্জনক কনটেন্টকে পাশ কাটিয়ে দিয়েছেন। সেই উপলব্ধি থেকেই নিজের পরিবারকে এআই ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছেন। তার কিশোরী মেয়েকেও তিনি চ্যাটবট ব্যবহার করতে দেন না।