Last updated: নভেম্বর ২৭, ২০২৫ at ০৬:১১ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) চালু হওয়া নতুন ফিচার ‘ অ্যাবাউট দিস প্রোফাইল’ ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এই ফিচারের মাধ্যমে অন্য ব্যবহারকারীর অ্যাকাউন্ট সম্পর্কিত অতিরিক্ত তথ্য জানা যাচ্ছে—কতবার ইউজারনেম পরিবর্তন হয়েছে, কখন প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন, এমনকি অ্যাকাউন্টটি আসলে কোন দেশভিত্তিক।
এই শেষ তথ্যটিই বড় বিতর্ক তৈরি করেছে। কারণ, দেখা যাচ্ছে—অনেক তথাকথিত আমেরিকা-প্রেমী, ‘ম্যাগা বা প্রো-ট্রাম্প অ্যাকাউন্ট আসলে যুক্তরাষ্ট্রভিত্তিকই নয়।
উদাহরণ হিসেবে ধরা যাক @MAGANationX–কে। প্রায় ৪ লাখ অনুসারীর এই অ্যাকাউন্ট নিজেকে ‘আমেরিকান ফার্স্ট প্যাট্রিয়ট ভয়েস’ দাবি করলেও নতুন ফিচার জানাচ্ছে—অ্যাকাউন্টটি আসলে পূর্ব ইউরোপে অবস্থান করছে। আরেকটি অ্যাকাউন্ট @1776General_, যার বায়োতে লেখা “Ethnically American”, সেটি আসলে তুরস্কভিত্তিক।
The Gaze BD জাতীয় ও আন্তর্জাতিক, অর্থনীতি, সমাজ, রাজনীতি এবং সমসাময়িক ইস্যু নিয়ে নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করে। স্বচ্ছতা ও সঠিকতার মাধ্যমে পাঠকদের জন্য বিশ্বাসযোগ্য তথ্যই আমাদের অঙ্গীকার।
The Gaze Bangladesh © 2025. All Rights Reserved. Developed by SMS iT World